শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা পুলিশের অভিযান

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা পুলিশের অভিযান
চাঁদাবাজ ঝিনাইদহের বাবুলসহ আটক ৪ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে বাবুল নামের এক চাঁদাবাজকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ফতেপুর গ্রামের আব্দার মোল্লার ছেলে বাবুল (৩৩) কে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। জানা গেছে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ফতেপুর গ্রামের রমজান আলীর ছেলে ফারুক থানায় লিখিত অভিযোগে জানায়, বাবুল তার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। ফারুকের অভিযোগের ভিত্তিতে বাবুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে। এদিকে, মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ জেহালা অঘর্নাথ গ্রামের মৃত আসকার মন্ডলের ছেলে মাদকসেবী ইয়ারুল মন্ডল (৩৫) ও জেহালা বাজারপাড়ার খলিল মন্ডলের ছেলে মাদকসেবী মানিক মন্ডল (২০) কে আটক করে। অন্যদিকে, এরশাদপুর গ্রামের হারেজ মালিতার ছেলে মোহাম্মদ আলী ও রামচন্দ্রপুর গ্রামের হারেজ মন্ডলের ছেলে মকবুল হোসেনকে আটক করে। তাদেরকে গতকাল সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত