শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট। গতকাল বুধবার বিকাল ৩টার সময় চুয়াডাঙ্গা হেলথ এন্ড হোপ ডায়াগনস্টিক সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলো হলো- ১. দ্রুত বন্ধ নিয়োগ চালু করা ও নতুন পদ সৃষ্টি। ২.দশম গ্রেড উন্নতীকরন। ৩.বিজ্ঞান বিভাগ চালু রেখে বোর্ড গঠন। সভা থেকে রোগ নির্নয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মেডিকেল টেকনোলজিদের এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হেলথ এন্ড হোপ ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি ডা.শামসুর রহমান, ডা. নূর হোসেন, ডা. নাইমুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ (ব্লাড ব্যাংক) আমজাদুল ইসলাম চঞ্চল, মেডিকেল টেকনোলজিষ্ট জান্নাতুল ফেরদৌস, ঝর্না খাতুনসহ অন্যান্য মেডিকেল টেকনোলজিষ্টগণ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের চুয়াডাঙ্গা জেলার সহ-সভাপতি এজাজ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আক্তার (জিকু)।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত