শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পথসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ১১-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় পথসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে চাই নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সিগঞ্জ পশুহাট, কেষ্টপুর মোড়, যুগিরহুদা মোড়, রংপুর উত্তরপাড়া, রংপুর মোড়, খাদিমপুর, মাইজহাট, ব্রিজ মোড়সহ আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি আরো বলেন আমি চুয়াডাঙ্গাবাসীর সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আধুনিক নাগরিক সুবিধাসংবলিত শিক্ষা ও সায়েন্স সিটি হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ে তোলার লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে চাই। এসময় তিনি আরো বলেন মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম সম্পাদক ইলতুত হোসেন আলো, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, খাদিমপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য আসাদুল ইসলাম, সাবেক সদর থানা যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, জেহালা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক, জেহালা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক অভিমুন্য কুন্ডু, পৌর যুবলীগ নেতা আব্দুস সালাম, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বজলুর রহমান টিটন, মুনশাদ, আহমেদ, যুবলীগ নেতা মোখলেচুর রহমান মুকুল, উত্তম কুমার পাল, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, পারভেজ, বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত