শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছিতে পথসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৮ ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে পথসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
যারা জননেত্রীকে ভরসা করে না, তারা কি করে নৌকার আশা করে! কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর মসজিদপাড়ায় পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা মাষ্টারের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নজরুল মল্লিক বলেন, যারা জনসভায় প্রকাশ্য বলে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবে না। নৌকা দেব আমি আর অমুক মিয়া। যারা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের ভরসা করে না তারা কি করে নৌকার মনোনয়ন আশা করে। আজকে তারা হাটঘাট বিল বাওড় খেয়ে বুঝতে পেরেছে যে, তাদের নেতা বর্তমান সাংসদ আর মনোনয়ন পাবে না। তাই তারা পাগল হয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকেও অবমাননা করে বক্তব্য দিচ্ছেন। তিনি এসময় আরো বলেন, আবারো নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীদিনেও আবারো শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জিতিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা. ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, রাজা মিয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক গরীব রুহানী মাসুম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম আলী খান, সাম্যবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আছের উদ্দীন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত