শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পথসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পথসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
শেখ হাসিনার নেতৃত্ব দেশ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরপুর, গাড়াবাড়িয়া, বাগানপাড়া, মাখালডাঙ্গা, কমলার দোয়া পাড়া, গাইদঘাট, চাঁদপুর, নীলার মোড়, বেলগাছি, কলোনিপাড়া, সুমিরদিয়াসহ চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি আরো বলেন সন্ত্রাস জঙ্গীবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে। দেশ আজ যে উন্নয়নের ধারায় আছে তা আগামীতে বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। তবে, আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। এসময় চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, চুয়াডাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, সাবেক কাউন্সিলর আবুল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহŸায়ক আব্দুল মতিন দুদুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত