শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমপুরে মউক’র আর্সেনিক মুক্ত অস্ট্রেলিয়ান প্রযুক্তি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৮ ইং
আলমপুরে মউক’র আর্সেনিক মুক্ত অস্ট্রেলিয়ান প্রযুক্তি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রমের উদ্বোধন
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আলমপুরে আর্সেনিক মুক্ত অস্ট্রেলিয়ান প্রযুক্তি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রমের প্রাথমিক কাজ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে আর্সেনিক কবলিত এলাকা মেহেরপুর সদর উপজেলার আলমপুরে ৩ জন অষ্ট্রেলিয়ান প্রতিনিধি ৭ দিন যাবত প্লানের প্রাথমিক কাজ প্রস্তুত করার পর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনফিনিটি ওয়াটার অস্ট্রেলিয়ার প্রধান সমন্বয়কারী মি ওয়েচ অলজক। বিশেষ অতিথি ছিলেন শ্রীলংকার রির্সাচ এন্ড ডেভোলপমেন্ট ইঞ্জিনিয়ার মাহাথিভা ক্যালারুরা, চায়না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইয়ন ও বাংলাদেশ সমন্বয়কারী ও পরিবেশ ও পানি বিশেষজ্ঞ ড. জেটিএ চৌধরী তারেক। ইনফিনিটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের আর্সেনিক কবলিত এলাকা আলমপুর গ্রামে প্রায় কোটি টাকা ব্যয়ে এ প্লান্টেশন স্থাপন করেন। এর মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জীবনঘাতি ব্যধি আর্সেনিক থেকে মুক্তি পাবে অত্র অঞ্চলের সাধারণ মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি ইনফিনিটি ওয়াটার অস্ট্রেলিয়ার প্রধান সমন্বয়কারী মি ওয়েচ অলজক বলেন, আমরা মানবউন্নয়ন কেন্দ্র (মউক)’র মাধ্যমে সংবাদ পেয়ে মেহেরপুর জেলায় আর্সেনিক আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমরা জানি আলমপুরসহ বাংলাদেশের প্রতিটি জেলায় বেশ কিছু গ্রামে আর্সেনিক রোগে আক্রান্ত হয়ে কিছু লোক মারা গেছে এবং বর্তমানে এই সকল গ্রামের মানুষ খুব বিপদজ্জনক অবস্থায় আছে। ফলে আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করি। এবছর থেকে আমরা এই জেলার সকল মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে পারব বলে আশা করছি। এখন থেকে এলাকার মানুষ আর আর্সেনিকে আক্রান্ত হতে হবে না। পরিবেশ ও পানি বিশেষজ্ঞ ড. জেটিএ চৌধরী তারেক বলেন, আমি এর আগেও মেহেরপুর জেলায় এসেছি। আলমপুরে সুকজান নামের এক মহিলার সাথে আলাপ হয়। সে আর্সেনিক আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে টাকা দিয়ে রাজশাহীতে চিকিৎসা করায় কিন্তু তারপরেও তার অবস্থার উন্নতি হয়নি। তারপর থেকে এই এলাকার মানুষের জন্য কিছু করব বলে আমার ভাবনা আসে। মউকের মাধ্যমে ইনফিনিটি ওয়াটার অস্টেলিয়ার সাথে যোগাযোগ করে এলাকার কষ্টের বিষয়টি তুলে ধরি। প্লান্টের সার্বিক তত্বাবধায়নে থাকা মানবউন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজামান সেলিম বলেন, ইনফিনিটি ওয়াটার অস্ট্রেলিয়া কারিগরি ও আর্থিক সহযোগিতায় মেহেরপুরের মানুষকে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রদান করেছেন তা মেহেরপুরবাসী চিরদিন মনে রাখবে। আমরা আর্সেনিক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দ্যোগ নিলেও তা জনগনের উল্লেখ্যযোগ্য কাজে আসেনি। তবে এই অত্যাধুনিক প্রযুক্তি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি এই এলাকার মানুষ তথা মেহেরপুর জেলাবাসীর জন্য আর্শিবাদ হয়ে থাকবে। উল্লেখ্য, আলমপুর গ্রামে নির্মিত ওয়াটার টিটমেন্ট প্লান্টের মাধ্যমে উল্লেখিত গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে নিরাপদ পানি সরবরাহসহ পার্শ্ববর্তী বাজার ও শহরে এই পানির সরবরাহ করা যাবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত