শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় রুপাসহ আটক ইউপি সদস্যকে জেলহাজতে প্রেরণ

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৮ ইং
দামুড়হুদায় রুপাসহ আটক ইউপি সদস্যকে জেলহাজতে প্রেরণ
চিহ্নিত স্বর্ণ ও রুপা চোরাকারবারীদের গা’ঢাকা নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার পারকৃষ্ণপুরে ২৮ কেজি রুপাসহ বিজিবি কর্তৃক আটক ইউপি সদস্য খাইরুল বাসারকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে, দর্শনা শ্যামপুরের চিহ্নিত স্বর্ণ ও রুপা চোরাকারবারী জাহিদুল এলাকা থেকে দিয়েছে গা-ঢাকা। সাথে সাথে অনেক চোরাকারবারী রয়েছে আটক আতঙ্কে। চোরাকারবারীদের নিয়ে এলাকায় চলছে নানামুখী গুঞ্জন। জানা গেছে, দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত এখন স্বর্ণ ও রুপা চোরাচালানীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সমস্ত সীমান্ত দিয়ে ভারত থেকে অভিনব কৌশলে বহন করা হচ্ছে সোনা ও রুপার চালান। চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় এ সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ ও রুপার চালান পাচার করে যাচ্ছে। চোরাকারবারীদের পাচারের সময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র হাতে ছোট ও বড় ধরনের বেশ কয়েকটি স্বর্ণ ও রুপার চালান ধরা পড়ে। তবে এত কিছুর পড়েও থেমে নেই চোরাকারবারীদের ব্যবসা। এ সীমান্ত এলাকায় রয়েছে একাধিক চোরাকারবারী। যে কারণে চোরাকারবারীদের চোরাচালান রোধ করা সম্ভব হচ্ছেনা। সর্বশেষ গত রোববার দামুড়হুদার সীমান্তবর্তী বাড়াদি ক্যাম্পে বিজিবি কর্তৃক প্রায় ২৮ কেজি চান্দি রুপা ও রুপার গহণাসহ এক ইউপি সদস্যকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত