শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ শামীম আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৮ ইং
গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ শামীম আটক
গাংনী অফিস: গাংনী উপজেলার বামন্দী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ শামীম হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত শামীম গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজীপাড়ার শরিফুল ইসলামের ছেলে। গতকাল সোমবার দুপুরের দিকে গোপন সংবাদে গাংনী থানার এএসআই সাহাজুল ইসলাম সাজু ও এএসআই রফিকুল ইসলাম রফিক বামন্দী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে। গাংনী থানা সূত্রে জানা যায়, বামন্দী-নিশিপুর সড়ক দিয়ে মাদক পাঁচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল ওই সড়কের নিশিপুরে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনভাবে একটি লেগুয়ান গাড়ীকে গতিরোধ করলে, ওই গাড়ীর যাত্রী শামীম নামের একজনের হাতে রাখা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে লেগুয়ান গাড়ী থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) বলেন, আটককৃত শামীম হোসেনের নামে মাদক আইনে মামলা হয়েছে। সে একজন মাদকব্যবসায়ী।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত