চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক
- আপলোড তারিখঃ
০৯-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার সকালে মাথাভাঙ্গা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়বাজার মাথাভাঙ্গা ব্রীজের উপর অভিযান চালায়। এসময় পৌর শহরের হাটকালুগঞ্জের মৃত ছল্লি শেখের ছেলে তোফা শেখকে (৪০) গ্রেফতার করে। সে আইনশৃঙ্খলা বিঘেœর দায়ে দ্রুত বিচার আইনে ২ বছরের সাজা ও ১ হাজার টাকা দ-প্রাপ্ত পলাতক আসামী। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স