শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রির অভিযোগে পল্লী চিকিৎসক হামিদুল আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রির অভিযোগে পল্লী চিকিৎসক হামিদুল আটক
আলমডাঙ্গা অফিস: যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রয়ের অভিযোগে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামের পল্লী চিকিৎসক হামিদুলকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা আনন্দধামে ফার্মেসিসহ চেম্বার আছে হামিদুলের। সে নিজের ফার্মেসিতে বসে বিনা ব্যবস্থাপত্রে অবৈধভাবে যৌন উত্তেজক ঔষধ বিক্রয় করে থাকে। পুলিশ গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার বিকেলে হামিদুল ফার্মেসিতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ঔষধসহ পল্লী চিকিৎসক আনন্দধামের আবুল হোসেন ছেলে হামিদুলকে আটক করে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত