শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৮ ইং
গাংনীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাংনী অফিস: গাংনী উপজেলা চোরাচালান বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম)। এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি (জাপা)’র সাধারণ সম্পাদক আব্দুল হালিম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মহাম্মদ শফি কামাল পলাশ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত