শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন রেডক্রসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল : সন্তোষ প্রকাশ

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন রেডক্রসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল : সন্তোষ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন জাতীয় সদর দপ্তরের উপ-পরিচালক ও সুইচ রেডক্রসের প্রতিনিধি দলটি। এসময় প্রতিনিধি দলের সদস্যরা ইউনিট কর্মকর্তা, চক্ষু কনসালটেন্ট ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেন এবং চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. শাহানা জাফর, নেপাল সুইচ রেডক্রসের কান্ট্রি কো-অর্ডিনেটর কামাল বারান ও সুইচ রেডক্রসের এশিয়া-ইউরোপ অঞ্চলের জুনিয়র প্রেগ্রাম কো-অর্ডিনেটর শাফিয়া হিলসিক ছিলেন। উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে এসে পৌঁছালে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, হাবিল হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. শফিকুল ইসলাম শফি, ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি চক্ষু হাসপাতালের ইউনিটের নেতৃবৃন্দ, কনসালটেন্ট ডা. এমবি আজম ও রোগীদের সাথে কথা বলেন। রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের উপ-পরিচালক ডা. শাহানা জাফর চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, চক্ষু হাসপাতালটি কমিটির সার্বিক সহযোগিতা ও চক্ষু কনসালটেন্টের সক্রিয় অংশগ্রহণে ভালোমতে পরিচালিত হচ্ছে। এ হাসপাতালের উন্নয়নে জাতীয় সদর দপ্তরের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তিনি উদ্যোগ গ্রহন করবেন। এছাড়া সুইচ রেডক্রসের দু’জন প্রতিনিধি হাসপাতালের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তারাও হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে সবকিছুই করবেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান বলেন, জাতীয় সদর দপ্তর ও সুইচ রেডক্রসের প্রতিনিধিবৃন্দ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন এবং ইউনিট কর্মকর্তা ও চক্ষু কনসালটেন্টের সাথে কথা বলেছেন। তারা আশ্বস্ত করেছেন চক্ষু হাসপাতাল উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত