আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
০৮-১০-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান শারীরিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা করার পর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব মজিবর রহমান এক সপ্তাহ পূর্বে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়। তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে দ্রুত সুস্থতার জন্য তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত সাবান আলী ম-লের ছেলে আলহাজ্ব মজিবর রহমান আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কমেন্ট বক্স