আলমডাঙ্গায় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
০৮-১০-২০১৮
ইং
প্রতি পূজা ম-পে ৮ হাজার টাকা অনুদানের আশ্বাস
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৌরসভার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় পৌরসভার সকল কাউন্সিলর ও আলমডাঙ্গা পৌর এলাকার সকল মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও হিন্দু সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর এলাকার ১৩টি মন্দির কমিটির সভাপতি/সম্পাদক দূর্গা পুজা সম্পর্কিত বিভিন্ন বক্তব্য দেন। আলমডাঙ্গা উপজেলা শারদীয় দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার পূজা চলাচকালীন সময়ে যাতে সার্বিক নিরাপত্তা বজায় থাকে সে বিষয়ে মেয়র মহোদয়কে অনুরোধ করেন। সেই সাথে কিছু মন্দিরের উন্নয়ন করা প্রয়োজন এবং মন্দির কমিটির অনুকুলে দূর্গা পূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদানের জন্যও অনুরোধ করেন। পৌর মেয়র হাসান কাদির গনু এ সময় হিন্দু ধর্ম্বালম্বী সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, আমরা অসাম্প্রদায়িক ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, আপনাদেরও মনোবল বৃদ্ধি হয়। আগামী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থেকে সহায়তা করবো। তিনি আরো বলেন, নিরাপত্তা জনিত বিষয়ে ইতিমধ্যে সকল প্রকার আইন-শৃঙ্খলা বাহিনীকে পত্র মারফত অবগত করা হয়েছে। সেই সাথে পূজা ম-পের যে কোন সমস্যা সমাধানে সকল কাউন্সিলরগণ সব সময় সচেষ্ট থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন। পূজা ম-পের কমিটির অনুকুলে আর্থিক অনুদানের বিষয়ে তিনি জানান, প্রতি পূজা ম-পের কমিটির অনুকুলে ৮ হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষনা দেন এবং মন্দির উন্নয়নের জন্য পূজা পরবর্তী সময়ে মন্দির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে মর্মে আশ্বস্ত করেন।
কমেন্ট বক্স