চুয়াডাঙ্গার হরিশপুরে শ্বশুর-শ্যালকের হাতে জামাই জখম
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে শ্বশুর ও শ্যালকের হাতে জামাতাকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত জামায় চুয়াডার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত শুবারেক ম-লের ছেলে আক্তার জামান (৪০)। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সাংসারিক অশান্তি নিয়ে আক্তার জামান তার স্ত্রী রেশমা খাতুনকে পিটিয়ে আহত করে। এ ঘটনা রেশমা খাতুন তার বাবার বাড়ির সদস্যরা জানাতে পারলে গতকাল রেশমার পিতা মোস্তফা ও রেশমার ভাই মাহবুব রেশমাকে দেখতে ছুটে আসে। এর পর আক্তারের কাছে রেশমাকে মারধর করার কারণ জানতে চাইলে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে শ্বশুর মোস্তফা ও শ্যালক মাহবুব কাঠের চলা ও চেয়ার দিয়ে আক্তার জামানকে পিটিয়ে আহত করে। এ সময় আক্তারের পরিবারের সদস্যর আহত আক্তারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স