শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৮ ইং
জীবননগরে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন জীবননগ অফিস: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমান সরকারের শাসনামলে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র বিজয় থেকে শুরু করে মহাকাশ বিজয় অর্জনে দক্ষতার পরিচয় দিয়েছে। বিএনপি তথা ৪ দলীয় জোটের শাসনামলে দেশ আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্থ হিসেবে আখ্যায়িত হয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। অতীতের সরকার বিদ্যুৎ, কৃষিসহ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষককে আর সারের পিছনে দৌঁড়াতে হয় না। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতির চাহিদা পূরণ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, একটি বাড়ি একটি খামার, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছে। আর এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড হতে শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লি¬ক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দিন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ. খালেক মাস্টার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, রাজা মিয়া, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড.আবু তালেব, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. আকিমুল ইসলাম, কাজী শামসুর রহমান চঞ্চল, মফিজুল ইসলাম, রকেট, মইনুল হোসেন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত