চুয়াডাঙ্গায় সিপিএস’র জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৮
ইং
শেষ দিনে দর্শকদের উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও দু’দিন ব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে। সারা দেশের প্রায় ৫০ জেলার ফটোগ্রাফাররা এই প্রদর্শনীতে অংশ নেয়। গতকাল শনিবার দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনীতে স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নির্বাচিত আলোকচিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজকদের প্রশংসা করেন। গতকাল শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল (সাহিত্য পরিষদ) চত্বরে বিভিন্ন জেলা থেকে আগত ফটোগ্রাফারদের নিয়ে সিপিএস এ্যাডমিন প্যানেল ফটো আড্ডার আয়োজন করে। এই ফটো আড্ডায় ফটোগ্রাফি নিয়ে সার্বিক আলোচনা করা হয়। শেষদিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সিপিএস উপদেষ্টা রাজীব হাসান কচি এবং প্রথম আলো প্রতিনিধি, সিপিএস উপদেষ্টা শাহ্ আলম সনিকে ফটোগ্রাফি ও ফটোগ্রাফারদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মননা স্মারক প্রদান করা হয়। দু’দিনব্যাপী জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক হুসাইন মালিক। এছাড়া আমির হোসেন রাজিব, অমিদুল ইসলাম অমি, সিহাব রানা, আফজালুল হক, মাহজাবিন, আনোয়ার পারভেজ, মোমিনুর রহমান রতন, সাজ্জাদ, সোহেল, ইসমাইল, মেহেদী, শাহিন ও শাওনসহ সিপিএস এ্যাডমিন পানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দু’দিনব্যাপী জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী গত শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে অবিস্থত এ্যাসোসিয়েশন হলরুমে উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ এ অঞ্চলে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মো. সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। প্রতিযোগিতা ও প্রদর্শনীর প্রথমদিনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও নাজমুল হক স্বপনের হাতে সম্মননা সম্মননা স্মারক তুলে দেয় চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটি (সিপিএস) টিম।
কমেন্ট বক্স