শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০১৮ ইং
মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এক মোটরসাইকেল শোভাযাত্রাসহযোগে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা বভন থেকে চুয়াডাঙ্গা ডিজিটাল মোড়, ঈদগাহ রোড, স্টেশন মোড়, রেলবাজার, শহীদ আবুল কাশেম সড়ক, বড়বাজার, শহীদ হাসান চত্বর, দৌলাতদিয়াড়, হাতিকাটা, আলুকদিয়া, ভালাইপুর, কয়রাডাঙ্গা, চিৎলা মোড়, আসমানখালি বাজার, হাটবোয়ালিয়া বাজার, হারদী বাজার, কুমারী বাজার, আলমডাঙ্গা ব্রিজ মোড়, হলুদ পট্টি, সোনাপট্টি, এরশাদপুর, মুন্সিগঞ্জ, ব্রিজ মোড়, পিটিআই মোড়, বোয়ালমারী, তালতলা মোড়সহ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার-১ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রাসহযোগে গাড়িবহর নিয়ে তিনি সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন। এসময় তিনি চিৎলা বাজার, আসমানখালি বাজার, হাটবোয়ালিয়া বাজার, ভাংবাড়িয়া চেয়ারম্যান অফিস, হারদী বাজার, কুমারি বাজার, আলডাঙ্গা ব্রিজমোড়, এরশাদপুর হাজরাহাটি মোড়, তালতলাসহ বিভিন্ন স্থানে পথসভা করেন। পথসভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষে কাজ করে যাবো। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নৌকার পক্ষে এক ও অভিন্ন হয়ে আমাদের কাজ করতে হবে। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এসময় তিনি আরো বলেন, সন্ত্রাস জঙ্গীবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে। দেশ আজ যে উন্নয়নের ধারায় আছে তা আগামীতে বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, মুক্তার হোসেন, আক্তারুজ্জমান, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ সাবেক কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা সাইদুজ্জামান শান্তা, আকন্দবাড়িয়ার আওয়ামী লীগ নেতা রোকন্নুজ্জামান জুয়েল, মাসুদ রানা, যুব লীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ডা. আশাদ্দুজ্জান হাবলু, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মিল্টন, খালেক, তালতলা যুবলীগ নেতা জনি, এনামুল, মুন্সিগঞ্জ জেহালা সাবেক যুবলীগ নেতা টুটু, ডাউকি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ডা. লুৎফর রহমান, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, জয়নাল আবেদিন, নাজমুল, আশানুর, পিয়াস, খোকন, সেলিম, মামুন, রবিন, আলম, আব্বির, রাফি, ঈমন, আরফিন, সন্টু, ইসরাঈল, সাকিব, আকাশ, মিঠুন, হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, পারভেজ, বিপ্লব, শান্ত, ছাত্তার, বিল্পব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মিরা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত