খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে
দামুড়হুদা/আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে দলীয় নেতাকর্মিদের সাথে ধারাবাহিক মতবিনিময়সহ নির্বাচনী গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি মাহমুদ হাসান খান বাবু। কর্মসূচির অংশ হিসেবে তিনি গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার হাউলী ও জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসনের মুক্তির করণীয় বিষয়েও আলোকপাত করেন।
এসময় তিনি বলেন, বর্তমান বিনাভোটের সরকার মিথ্যা মামলা দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি নির্জণ কারাগারে বন্দি করে রেখেছে। দেশনেত্রীকে মুক্ত করতে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাঁধ্য করা হবে। এছাড়া তিনি হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তাজ আলমের মায়ের কুলখানিতে যোগদেন।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন, হাউলী ইউনিয়ন বিএপির সহ-সভাপতি সলেমান মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, বিএনপি নেতা ওহিদুজ্জামান, শামসুল মেম্বার, কুড়–লগাছির বিএনপি নেতা রফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য দামুড়হুদা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, প্রভাষক আবুল হাশেম, আনিসুজ্জামান আনিস, মাহাফুজুর রহমান মিল্টন, একরামুল মেম্বার, মন্টু মিয়া, কুতুব উদ্দীন, সাইফুল, জালাল, এজাজুল হক, সোহেল রানা, শাহিন মল্লিক, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, সবুজ, জনি, রানা প্রমূখ।
এদিকে, গতকাল শুক্রবার বিকেল ৫টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়াস্থ বাবু খানের নিজ বাসভবনে কেডিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি মাহমুদ হাসান খান বাবু। কেডিকে ইউনিয়ন বিএনপি নেতা মনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেডিকে ইউনিয়ন বিএনপি নেতা সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম, বিএনপি নেতা বজলুর রহমান টুটুল, রফিউল আলীম, কেডিকে ইউপি মেম্বার ওমেদুল হক, আশাদুল হক মালিতা, ডা. তরিকুল ইসলাম কায়দার, মোল্লা নিজাম উদ্দীন, ঝন্টু, ই¯্রাফিল, বিএনপি নেতা আশাদুজ্জামান মামুন, শরিফুল ইসলাম শাহ, এসএম শামিম শাহ, ছানাউল ছানা, আ. রব, আ. শুকুর, আ. জলিল, শহিদুল, ছোট, শামসুজ্জোহা হুদা, শামিল, শাহিন, কাজল, যুবদল নেতা ইয়ামিন হোসেনসহ আরো অনেকে। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা, দামুড়হুদা, জীবনননগর উপজেল, দর্শনা-জীবননগন পৌর ও আন্দুলবাড়ীয় ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মিদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও আলোচনা সভা করেন।