শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইফার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও আলেম-উলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইফার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও আলেম-উলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তিন দিন ব্যাপি অনুষ্ঠিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে মেলা মঞ্চে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও আলেম-উলামাগণের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এসময় তিনি বলেন, আলেম-উলামাগণ সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সকল প্রকার গর্হিত ও অনৈতিক কাজ থেকে যুব সমাজকে ধর্মীয় অনুশাসন শিক্ষা দেওয়ার মাধ্যমে দূরে রাখতে পারেন। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেমনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম বলেন সকল উন্নয়নকে টেকসই করতে যুব সমাজকে ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতা শিক্ষা দিতে হবে। মাতা-পিতা শিক্ষক গুরুজনকে সম্মান দিতে শেখাতে হবে। ঘরে ঘরে শিশুদের সালাম দেওয়ার অভ্যাস সৃষ্টি করতে হবে। আলোচনাসভা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। আলোচনা সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক, মসজিদের ইমামসহ আলেম-উলামাগণরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত