মেহেরপুর বারাদী বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন এমপি ফরহাদ
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৮
ইং
নিরাপত্তার জন্য ১৭টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা বারাদী বাজারে সামাজিক নিরাপত্তা, চোরাচালান রোধ, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন নিরাপদ কাজের জন্য ডিজিটাল ক্লোজ সার্কিট সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বারাদী ইউপি কার্যালয় চত্বরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাদী বাজার কমিটির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী সরদার। অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুর রহমান, বারাদী বিএডিসি হিমাগারের উপ-পরিচালক মিনহাজ উদ্দিন চৌধুরী, খামার উপ-পরিচালক হাফিজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি প্রমূখ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম বাবলু বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক উল আলম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বারাদি ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানের বারাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প-িতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, আমঝুপি রিপোর্টারস ক্লাবের সভাপতি জহির রায়হান চঞ্চল, সমাজসেবক আকবর আলী, ইউপি সদস্য আরমান আলী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, বারাদি ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিমদ্দিনসহ বাজার কমিটির সকল সদস্যবৃন্দরা। বারাদী বাজার কমিটির উদ্যোগে বাজারের বিভিন্নস্থানে ১৭টি ডিজিটাল ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার লাগানে হয়েছে।
কমেন্ট বক্স