শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৮ ইং
পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বাছেনা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা মারা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনার ঘটলে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বাছেনা খাতুন পিরোজপুর গ্রামের গোলাম শাহার স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার সময় বাছেনা খাতুন বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিলেন। এসময় একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম দ্রুতগামি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়ার নেয়ার পথে তিনি মারা যান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় গতকাল সকালে কামরুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ