দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের দু’বছর পূর্তী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৫-১০-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের দামুড়হুদায় দু’বছর পূর্তী উপলক্ষে ফুলেল শুভেচ্ছাসহ কেকে কেটে সেলিব্রেশন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার পক্ষ থেকে ইউএনও রফিকুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, রাশিক জিপি হ্যাচারী লিমিটেডের ম্যানেজার মো. রফিকুল ইসলাম মিনা, ড্রীম সেন্টার অ্যান্ড পাবলিক লাইব্রেরী ও তথ্য প্রযুক্তি সেন্টারের সভাপতি হাজি বদর উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার সভাপতি মাকসুদুর রহমান রতন, সহসভাপতি আমিনুল ইসলাম রশিদ, সহ-সভাপতি ইমরান আকাশ (ইমান আলী), সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্মসম্পাদক শরিফুল হক শরিফ, অর্থ সম্পাদক এসএম ইমরান হোসেন লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদরানা তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদ আলী, নির্বাহী সদস্য আশিকুর রহমান খান তরুন, রবিউল হোসেন রুবেল, স্বপন চৌধুরী, আল আমীন টনিক ও সোহানুর রহমান পল্লবসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স