শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার সুরুজ আটক

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার সুরুজ আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের শান্তিপাড়ার সুরুজ (৩০) নামে একজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে ৬পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার রুহুল আমিনের ছেলে চিহ্নিত মাদকব্যবাসয়ী এবং একাধিক মাদক মামলার আসামী সুরুজকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই তাকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ