শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রতারণার অভিযোগে মালয়েশিয়া প্রবাসী আটক

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় প্রতারণার অভিযোগে মালয়েশিয়া প্রবাসী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোলদাড়ী টাকপাড়ার মাসুম রেজা (২৬) নামের এক যুবককে প্রতারণার অভিযোগে আটক করেছে পুলিশ। মালয়েশিয়া থেকে জেল খেটে বাড়ি ফিরে টাকা আত্মসাতের বিষয়ে দায়েরকৃত এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার ঘোলদাড়ি টাকপাড়ার ঘোলদাড়ী আব্দুর রহিম নামের এক যুবক মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়। আটকের ৬ মাস পর জেল থেকে মুক্তি পেয়ে সে ঘোলদাড়ীতে ফিরে আসে। বাড়ি ফিরে সে অভিযোগ করে ঘোলদাড়ী টাকপাড়ার আলামিনের ছেলে মাসুম রেজা তার কাছ থেকে জেলে থাকা অবস্থায় আড়াই লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে তাকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ