শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
ঝিনাইদহে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ হয়। এসময় সৈনিক লীগের আহ্বায়ক সৈয়দ আল ইমরান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, থানা যুগ্ম আহ্বায়ক রুবেল আহম্মেদ, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান রানা, যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান, আব্দুর রহিম, টোকন লস্কর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা জড়িতদের ফাঁসির দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ