চুয়াডাঙ্গা সরকারি কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলাম। এসময় অতিথিরা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ১৩ একরের অধিক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কমেন্ট বক্স