শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বড় পুটিমারীতে জমি সংক্রান্ত বিরোধে মারামারি : আহত ১

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৮ ইং
আলমডাঙ্গার বড় পুটিমারীতে জমি সংক্রান্ত বিরোধে মারামারি : আহত ১
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার বড় পুটিমারীতে জমি সংক্রান্তের জের ধরে চাচা-ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল গুরুত্বর আহত হয়। স্থানীয় জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মধ্যস্ততার সময় উভয়পক্ষের উত্তেজনার জেরে এ মারামারির সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতরা হলো- মকবুল, লাল মিয়া, আলতাফ, দৌলু, ফরজ, আনন্দ, বিল্লাল, মুনি, ওয়াজেদ, হান্নান ও ইসলাম। আহতদের মধ্যে মকবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বিল্লাল, হান্নান ও ইসলামসহ ৩ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহান ডাক্তারের নিকট মিমাংশের চেষ্টার জন্য একত্র হয়। উক্ত সম্পত্তিতে ২৪ শতক জমির মধ্যে বিল্লালের ক্রয়কৃত সম্পত্তি ১২ শত। বিল্লালের চাচাতো ভাই হান্নান ও ইসলাম জোরপূর্বক দখলের জন্য হামলা চালায় বলে অভিযোগ করেন। এসময় বিল্লালের পক্ষে ভাতিজারা বাধা দিলে মকবুলকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ