শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিরাপত্তার কারণে ২০ দিন পর নিজ কার্যালয়ে ফিরেছেন

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৮ ইং
নিরাপত্তার কারণে ২০ দিন পর নিজ কার্যালয়ে ফিরেছেন
চুয়াডাঙ্গা জেলা পরিষদ সচিব নুরজাহান খানম নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তার কারণে ২০ দিন পর নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় পরিষদের তিনজন সদস্যের মারমুখী আচরণ ও তাকে তার কার্যালয়ে ঢুকতে না দেয়ার হুমকির কারণে এতদিন তিনি কার্যালয়ে বসে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন নুরজাহান খানম। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন জানান, গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে মাসিক সভা চলাকালীন চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ ও মেহেরপুর জেলামূখী সড়ক সম্প্রসারণ কাজের জন্য ১৫টি গাছ কাটার বিষয়ে আলোচনা শুরু হয়। এ সময় কয়েকজন সদস্য গাছ কাটা সংক্রান্ত ওই কমিটিতে তাদের রাখার জন্য দাবি তোলেন। কিন্তু সরকারি জারি করা প্রজ্ঞাপনে তাদের কমিটিতে রাখার এখতিয়ার নেই এমন কথা সভায় উপস্থাপন করেন সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম। তারপরই সভায় হট্টগোল শুরু হয়ে সভা প- হয়ে যায়। তিনি বলেন, ওই সময় উত্তেজিত সদস্যদের থামানো যায়নি। ওই সভা শেষে নিরাপত্তাজনিত কারনে নুরজাহান খানম তার কার্যালয়ে না আসলেও বাড়িতে তার দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি জেলা পরিষদের কর্মকা- গতিশীল রাখতে পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তার শুন্যপদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে তিনি জানান। এদিকে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম বলেন, মাসিক সভায় সরকারী প্রজ্ঞাপনটির নির্দেশনা না বুঝেই জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সাহান, ২নম্বর ওয়ার্ড সদস্য মাফলুকাতুর রহমান সাজু ও ৭নম্বর ওয়ার্ড সদস্য খলিলুর রহমান খলিল আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে এবং আমাকে জেলা পরিষদে না আসার জন্য হুমকি দেয়। অপ্রীতিকর ঘটনাটি আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানাই। নিরাপত্তার কারণে এতদিন আমি কার্যালয়ে যেতে পারিনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবারো আমি ৩০ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয়ে আমার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ