শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৮ ইং
জীবননগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার রাতে উপজেলার সন্তোষপুর মোড় থেকে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নেতৃত্বে এসআই মুরাদ, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর মোড় সংলগ্ন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের উপর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩৪) আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ