আলমডাঙ্গার বেলগাছি বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
০৩-১০-২০১৮
ইং
প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এগিয়ে চলছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও বেলগাছি বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নতী হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে বিভাজন নয় আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয় তবে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, জেলা কৃষক লীগের সদস্য সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম সরোয়ার শামিম, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলিমুল হক ইকু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, বেলগাছী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বেলগাছী ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম, বেলগাছী ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পানুয়ার মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, জামজামী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন, জামজামী ইউনিয়ন যুবলীগের সদস্য শুভ, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, বেলগাছী ইউনিয়ন ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মাহাতাব উদ্দিন, জামজামী ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এরশাদ, সাধারণ সম্পাদক শাহিন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আওয়ামী লীগ নেতা খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, মনির, সুজন, সোহেল ফারুখ, সাদ্দাম হোসেন ডিউ প্রমূখ।
কমেন্ট বক্স