শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৬

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৬
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ী গ্রামের দক্ষিণপাড়ার টিক্কার ছেলে রাব্বি (২০) ও একই এলাকার আলীর ছেলে সুমন আলী (২০), আলুকদিয়া ইউনিয়নের বিশ্বাসপাড়ার শহিদুলের ছেলে রকি (১৭), একই এলাকার শুকুর আলীর ছেলে আল আমীন (১৭), শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়ার শুকুর আলীর ছেলে মমিনুল হক (২৮) ও একই এলাকার আতর আলীর ছেলে শহিদুল (৫০)। জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গার শৈলমারী বাজার মোড়, আলুকদিয়া মনিরামপুর ইটের ভাটার সামনে ও উক্ত গ্রামের মাঠের মাঝে পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় এরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ