মেহেরপুরে হেলমেট ও প্রচারপত্র বিতরণকালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৮
ইং
সড়ক নিরাপদ রাখতে সকলকেই আন্তরিকভাবে কাজ করতে হবে
মেহেরপুর অফিস: `নিরাপদে পথ চলি ঝুঁকি, মুক্ত জীবন গড়ি` এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ উপলক্ষে হেলমেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মোড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হেলমেট ও প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলকেই একতাবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করতে হবে। অননুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দূর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে দায়ী পথচারী এবং তাদের অসচেতনতা। আমাদের সকলকেই আনতে হবে পরিবর্তন। আগে আসুন আমরা নিজেকে বদলাই এবং অন্যকে বদলাতে সহায়তা করি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেযারম্যান গোলাম রসুল, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টিআই-২ গোলাম মুজতবা, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কোষাধ্যক্ষ মিলন, ট্রাফিক সার্জেন নাজমুল হোসেন, মকবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। যে সকল মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং ও গাড়ির রেজি. আছে কিন্তু হেলমেট নাই তাদেরকে হেলমেট দেয়া হয়েছে। এসময় বড়বাজার ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, ইটভাটা মালিক সমিতি ও মোল্লা মেশিনারীজ এন্ড মটরস’র সহযোগীতায় ১০০টি মেলমেট বিতরন করা হয়। এর আগে জেলা পুলিশ সুপার প্রচারপত্র বিলি করেন।
কমেন্ট বক্স