শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাজী হায়দার স্বর্ণপদক পাচ্ছেন ডিসি জিয়াউদ্দীন আহমেদ

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৮ ইং
কাজী হায়দার স্বর্ণপদক পাচ্ছেন ডিসি জিয়াউদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: নির্মল ক্রীড়াচর্চা ও সুস্থ সংস্কৃতি বিকাশের অগ্রদূত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পরিবেশবন্ধু জিয়াউদ্দীন আহমেদ পাচ্ছেন এবারের কাজী হায়দার স্বর্ণপদক-২০১৮। গত ২৯ সেপ্টেম্বর বিকেলে দর্শনা কেরুজ হাসপাতাল সংলগ্ন ডা. শাহীনূর হায়দারের সরকারি বাসভবনে কাজী হায়দার পদক প্রদান কমিটির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘ ও পদক প্রদান কমিটির সভাপতি ডা. শাহীনূর হায়দার আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে এবারের কাজী হায়দার স্বর্ণপদক-২০১৮ প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ ও জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা জেলার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবী, সংগঠক, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক এ্যাড.কাজী গোলাম মোস্তফা হায়দারের নামানুসারে ২০১৬ খ্রীষ্টাব্দে প্রবর্তিত কাজী হায়দার স্বর্ণপদক প্রতি দুই বছর অন্তর অন্তর প্রদান করা হয়। কাজী হায়দারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য স্মরণসভা ও পদক প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সার্বিক কল্যাণে নিবেদিত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে কাজী হায়দার স্বর্ণপদক-২০১৮ তুলে দেয়া হবে। জেলা ও জেলার বাইরের আমন্ত্রিত কবি-সাহিত্যিক-সুধীজনদের যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহনের অনুরোধ জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ