শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকসেবীসহ আটক ৭

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকসেবীসহ আটক ৭
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবী ও ৪ ওয়ারেভুক্ত আসামীকে আটক করেছে। গত দু’দিন ধরে পুলিশ এই আসামীদের আটক করে। আটকের পর তাদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই একরাম ও এএসআই মোস্তফা অভিযান চালিয়ে উপজেলার বাবুপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, আনন্দধাম এলাকার শফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মাদ্রাসাপাড়ার গনেশ আলীর ছেলে সঞ্চয়কে আটক করে। পুলিশ জানিয়েছে, এরা মাদকবিক্রেতা ও মাদকসেবী। অন্যদিকে, রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনীর জনির উদ্দিনের ছেলে সাইদুর রহমান, আঠারোখাদা গ্রামের ফজলুল হকের ছেলে জুয়েল, চিৎলা গ্রামের দাউদ আলীর ছেলে বিপুল, পরাকুলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মারিফুল ইসলামকে আটক করে। পুলিশ জানিয়েছে, তারা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আটকের পর ওয়ারেন্টভুক্ত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকসেবীদের আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ