দামুড়হুদার বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাবেক প্রশাসক মনজু
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৮
ইং
বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবে
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। এরই ধারাবাহিকতাই গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর মোড়, বিষ্ণুপুর, ইব্রাহিমপুর, রামনগর, কলাবাড়ি, রহিমনগর, গোপিনাথপুর, সদর ইউনিয়নের চিৎলা মোড়, দামুড়হুদা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবে। এই দেশের উন্নয়নের কথা ভাবে। তাই আপনারা কোন ব্যক্তির উপর অভিমান করে, দলের ক্ষতি করবেন না। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, জুড়ানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলজার রহমান, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, আ. বারি, ইসরাফিল হোসেন, শহর আলী, রায়হান মেম্বর, ইলিয়াস আলী, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিনুজ্জামান, দপ্তর সম্পাদক রফিকুল্লাহ, যুবলীগ নেতা জিয়াউদ্দিন, মিল্টন বিশ্বাস, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমএ করিম, দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, সজল, সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, যুবলীগ নেতা হায়দার আলী, ফয়সাল, আশাদুল হক, লাল্টু, আসাদুজ্জামান ওল্টু, আক্তার মোড়ল, সুজন মীর, জাহিদ, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ প্রমূখ।
কমেন্ট বক্স