চুয়াডাঙ্গায় শেখ রাসেল সেভেন সাইড ফুটবলে শেষ ঠিকানা’র জয়লাভ
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের আয়োজনে অনুষ্ঠিত সেভেন সাইড ফুটবলে গতকালের খেলায় চুয়াডাঙ্গা মসজিদপাড়া শেষ ঠিকানা দল ১-০ গোলে নুরনগর তরুণ সংঘকে পরাজিত করেছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। শেষ ঠিকানার পক্ষে খেলায় অংশগ্রহন করে আব্দুর রহমান (অধিনায়ক) আবির, লিপু, চঞ্চল, রিগান, অভি, ইমরান, রানা ও শাকিল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রিগান। আপনজন খেলাঘরের সৌজন্য অনুষ্ঠিত শেষ ঠিকানা দলের কোচ ছিলেন সুমন, ম্যানেজার ছিলেন রিয়ান ও সার্বিক দায়িত্বে ছিলেন মারুফ।
কমেন্ট বক্স