আলমডাঙ্গার আঠারোখাদায় কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৮
ইং
আ.লীগ সরকার আসলে কৃষকরা ন্যায্য অধিকার পায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার বাড়াদী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও আঠারোখাদা বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল সোমবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগন আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকার আসলে কৃষক তাদের নায্য অধিকার ও মূল্য পায়। একমাত্র আওয়ামী লীগ সরকার দূর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে চলেছে। উন্নয়নের গণজোয়ার যদি বজাই রাখতে হয় তবে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বচিত করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, বাড়াদী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার মানিক, বাড়াদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, হারদী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বিদুৎ, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাদিমপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পিন্টু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনজিল হোসেন, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুনতাজ আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান রনজু, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, আওয়ামী লীগ নেতা চাইন আলী, বিল্লাল হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স