শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে মধ্যবয়সী নারীর মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে মধ্যবয়সী নারীর মৃত্যু!
খবর পেয়ে স্বজনেরা সনাক্ত করেছে লাশ : আইনি প্রক্রিয়া শেষে করা হবে হস্তান্তর নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে তিন সন্তানের জননী হাসিনা বেগম (৩৬) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ২ টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহত হাসিনা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের ভিটাপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। জানা গেছে, গতকাল রোববার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে রেললাইন ধরে ছোট বোনের বাড়ি কুলচারায় যাচ্ছিল হাসিনা বেগম। এসময় তার অসতর্কতায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সুন্দরন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়। হাসিনার লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে রেখেছে পুলিশ। এদিকে খবর পেয়ে নিহত হাসিনা খাতুনের জামাই ও মেয়ে বৃষ্টি লাশ শনাক্ত করে। এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ইনচার্জ এসআই মো. জালাল উদ্দীন বলেন, দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার কর্তৃক একটি লিখিত নোটিশ পেয়ে ঘটনাস্থলে পৌছে একটি অজ্ঞাত নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করি। তিনি আরোও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তঃনগর সুন্দরন এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এই মধ্যবয়সী নারী নিহত হয়েছে। পরে ওই নারীর স্বজনেরা খবর পেয়ে লাশ সনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ