শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগীর মোবাইল চুরি

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগীর মোবাইল চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও রোগীর লোকজনের পিছু ছাড়ছে না চোর। সামান্য বেখেয়াল হলেই চোর হাতিয়ে নিচ্ছে নগদ টাকা, টাকার ব্যাগ ও মোবাইলসহ বিভিন্ন জিনিস। এনিয়ে বারবার সংবাদ ছাপিয়ে কোন প্রতিকার মেলেনি। বরাবরের মত চোর ধরতে পুলিশ ব্যর্থ। গতকাল সকালে সদর হাসপাতালের আউটডোর থেকে আবারো রোগীর মোবাইল চুরির ঘটনায় হাসপাতালের রোগীসহ তাদের স্বজনেরা রয়েছে চোর আতঙ্কে। জানা গেছে, আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার আমিনুলের স্ত্রী শাহনাজ খাতুন তার ছেলেকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসা নিতে আসেন। এসময় সদর হাসপাতালের ১১২নং কক্ষের সামনে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দাড়িয়ে ছিলেন শাহনাজ। পরে তিনি কল করার জন্য মোবাইল ফোন বের করতে গেলে দেখেন ভ্যানিটি ব্যাগে মোবাইল নেই। এসময় বুঝতে পারেন চোর কৌশলে তার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। পরে মোবাইল চুরির অভিযোগ নিয়ে শাহনাজ খাতুন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে আসে। আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের মাইকে সচেতন করেও ব্যর্থ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সংঘবদ্ধ চোরচক্র অবাধে চুরির ঘটনা ঘটলেও চোর সনাক্তে ও ধরতে এখনো ব্যর্থ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তবে পুলিশ চোর সনাক্তে ও ধরতে তাদের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতালে পুলিশ থাকলে ও তাদের টিকিটিও ছুতে পারছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীরা যদি না সচেতন হয় তাহলে এ চুরি ঠেকানো সম্ভব নয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ