শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায়

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৮ ইং
প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায়
মেহেরপুর জেলা যুবলীগের আনন্দ মিছিল ও পথসভা মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী লীগ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ ঘোষণা করায় মেহেরপুর জেলা যুবলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল রোববার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে ওই কর্মসূচী পালন করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাাঁদু, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জল, আমানুর হাসান সৈহেলসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে জনগণের ক্ষমতায়ন দিবসের প্রস্তাবক কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক এবং দিবসটি ঘোষণা করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে ধন্যবাদ জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ