শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কলাইডাঙ্গার রানা হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৮ ইং
কলাইডাঙ্গার রানা হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের রানা মিয়া হত্যায় ৪ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। এদিকে ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে গ্রাম্য কবরস্থানে রানার লাশ দাফন করা হয়েছে। বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই বাবলু মিয়া জানান- গত শুক্রবার রাতে নিহত রানা মিয়ার পিতা হিসাবউদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ঘটনার নায়িকা মক্ষিরানী কলাইডাঙ্গা গ্রামের বেলাপাড়ার শাহানুর খাতুন, ঘাতক ইব্রাহিম ওরফে ইক্রা, সহযোগি হেলান ও সোহাগকে আসামি করা হয়েছে। তিনি আরো জানান- শনিবার আটক শাহানুর খাতুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রানা মিয়ার লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। একই দিন দুপুরে নামাজে জানাযা শেষে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, পরকিয়ার জের ধরে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বেলেপাড়ার রানা মিয়াকে তার প্রেমিকা শাহানুর খাতুনের ছেলে ও ছেলের সহযোগিদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ