শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলায় বাড়ি ভাংচুর, টাকা লুট স্ত্রী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৮ ইং
চিৎলায় বাড়ি ভাংচুর, টাকা লুট স্ত্রী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার চিৎলায় পূর্বশত্রুতার জেরধরে বসতবাড়ি ভাংচুর, টাকা ও সোনার চেইন লুট, স্ত্রীকে শ্লীলতাহানি এবং এক বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, চিৎলা গ্রামের পূর্বপাড়ায় মৃত ওসমান আলীর ছেলে ইউনুস আলীর সাথে একই পাড়ার মৃত তৈয়ুব পরামানিকের ছেলে দাউদ পরামানিকের ও মৃত আকবর আলীর ছেলে ইব্রাহিমের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের শত্রুতা চলছিলো। সেই পূর্বশত্রুতার জেরধরে গত শুক্রবার রাত ৯ টার দিকে ইউনুস আলী, দাউদ পরামানিক ও তার ছেলে বিপুল পরামানিক, মৃত তৈয়ুব পরামানিকের দুই ছেলে শিপলু পরামানিক ও সোহাগ পরামানিক, মৃত আকবর আলীর ছেলে ইব্রাহিম হোসেন ও তার ছেলে মাফুজুর রহমানসহ ৮-১০ জন মিলে রাতে এই হামলা করে বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে গ্রামবাসি বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশের অবস্থান টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ইউনুস আলীর রাতে বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে ইউনুস আলী লিখিত অভিযোগ করে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ইউনুস আলী তার শিশুকন্যার অবস্থার অবনতি দেখে, ১ বছরের শিশু কন্যা ছুহা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বেলা সাড়ে ১২ টার দিকে ইউনুস আলী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। মামালায় তিনি উল্লেখ করেন তাদের জমিজমা নিয়ে বেশ কিছুদিন যাবত ধরে গোলোযোগ চলছিলো, হঠাৎ গত শুক্রবার রাতে তিনি নিজ বাড়ির দোকানে ডাচ্বাংলা, বিকাশ ও টেলিটক সিমের মাধ্যমে বিদ্যুত বিলের কারবার করছিলো। এসময় তার কাছে থাকা ৮০ হাজার টাকা লুট করে। হামলাকারী দুর্বৃত্তরা টাকা লুটের পর তাকে মারপিট করে। তিনি চিৎকার করলে তার পরিবারে সদস্যরা ছুটে আসে। এসময় তার স্ত্রীর কোল থেকে এক বছরের শিশুকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় এবং তার বড় মেয়েকে বাঁশেরলাঠি ও রড দিয়ে আঘাত করে এবং তার স্ত্রীকে ধর্ষণের অপচেষ্টা করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ