শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নাশকতার মামলার আসামীসহ আটক ১৬

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় নাশকতার মামলার আসামীসহ আটক ১৬
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় ২ জনসহ বিভিন্ন মামলার ১৬ জনকে আটক করেছে। গতকাল শনিবার আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্ধেশ দেয়। জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই শফিক, এসআই জিয়াউল হক, এসআই আশিকুল, এসআই একরামুল, এসআই গিয়াস, এসআই বাবুল, এএসআই আসাদ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা কালিদাশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আমিরুল ইসলাম মন্ডলের ছেলে জামায়াত নেতা হারুনর রশীদ স্বপন ও আসাননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রশিবির নেতা রিপন আহমেদকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আটক করে। অন্যদিকে, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের চান্দু মন্ডলের স্ত্রী মাহিমা খাতুনকে নারী শিশু নির্যাতন মামলায়, বকশীপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাইদ হাসান, নগরবোয়ালিয়ার আইয়ুব আলীর ছেলে বিপুল, ওসমানপুর নতুনপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মহিবুল, রাধিকাগঞ্জের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাইদুল ইসলাম, ঘোলদাড়ি বাজারের মৃত সেকেন্দার আলীর ছেলে ইসতিয়ার আলী, শিয়ালমারী গ্রামের মইন আলীর ছেলে আব্দুল হালিম, জেহালা গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে সের আলী, শিয়ালমারী গ্রামের হোসেন আলীর ছেলে শরিফুল ইসলাম, কালিদাশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদ হাসান ও শিয়ালমারী গ্রামের আলি হোসেনের ছেলে আশরাফুল হক ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আটক করা হয়। এছাড়া আলমডাঙ্গা ছত্রপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ইয়াকুব হোসেনকে এনআইএসিটি সেশন ১০/২০১৬ মামলায় ও বাগানপাড়ার মোয়াজ্জেম মন্ডলের ছেলে ওমর আলীকে অন্য একটি মামলার আসামী হিসেবে আটক করে থানা পুলিশ। আটককৃত সকলেই চুয়াডাঙ্গা জেল হাজতে আছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ