পরিশ্রম ও ধৈর্য্য ধারন করে অটিজম আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নিতে হবে-ডিসি জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় প্রথম অটিস্টিকদের জন্য বিকাশ স্কুলের উদ্বোধনকালে ডিসি জিয়াউদ্দীন আহমেদ
পরিশ্রম ও ধৈর্য্য ধারন করে অটিজম আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নিতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রথম অটিস্টিকদের জন্য স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি থেকে চুয়াডাঙ্গার প্রথম এই অটিস্টিকদের জন্য `প্রকাশ স্কুল` এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রতি হাজারে ১০ জন শিশু অটিজমে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, অটিস্টিক শিশুরা আর দশটা শিশুর মতো না হলেও তার বেশ মেধাবী। পড়ালেখা, কর্মক্ষেত্রে তারাও রাখছে সফলতার স্বাক্ষর। অটিজম আক্রান্ত শিশুদের বিশেষ যতœ নিতে হবে। একই সাথে প্রয়োজন সমন্বিত চিকিৎসার। অটিজম কেন হয় তার সঠিক কারণ এখনও উদঘাটন করা না গেলেও বিশেষ শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তারা। এ ধরনের স্কুল করা একটি মহৎ কাজ। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠা থেকে শিশুরা শিক্ষাগ্রহণ করে দেশের বোঝা না হয়ে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। কিছু কিছু অভিভাবক আছে যারা অটিস্টিক বাচ্চাদের লুকিয়ে রাখে। এ ধরনের স্কুলে দিতে চাই না। বেশি মানসম্মান দেখাতে গিয়ে তারা নিজেরাই তাদের সন্তানের সন্তানের সুন্দর ভবিষ্যৎটাকে ধ্বংসের মুখে দিচ্ছে। এসময় তিনি আরো বলেন প্রতিষ্ঠানটির সহযোগিতার পাশাপাশি অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং বাচ্চাদের উন্নতির জন্য অভিভাবকবৃন্দকে পরিশ্রম ও ধৈর্য্য ধারণ করতে হবে।
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় বিকাশ স্কুলে অনুষ্ঠিত উদ্বোধনিতে বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাওসার মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিকাশ স্কুলের উপদেষ্টা আছাল উদ্দীন মালিক ও বিকাশ স্কুলের পরিচালনা পরিষদের সদস্য জাকির হোসেন।
কমেন্ট বক্স