দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের যৌথ আয়োজনে চিৎলা হাসপাতাল সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, কামাল উদ্দীন, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধান সহকারী মুনছুর আলী, পরিসংখ্যানবিদ শাহজাহান আলী, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী সেন, লাইলী খাতুন, এলিচ আক্তার, মমতাজ জাহান, হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, ময়জদ্দিন, টেলি অপারেটর তৌহিদুজ্জামান, এজাজ আহম্মেদ, কামরুল আরেফিন, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, খালিদ হাসান, রাজ হোসেন, আব্দুল হান্নান, মঈন উদ্দীন আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন আমরা জানি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। এ ছাড়া হনুমান ও বাদুড়ের কামড়েও জলাতঙ্ক রোগ হতে পারে। যদি কাউকে পাগলা কুকুর অথবা হনুমানে কামড় দেয় তাহলে তাকে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।
কমেন্ট বক্স