শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৮ ইং
কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টূর্নামেন্ট কমিটির সভাপতি দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ. সালাম বিশ্বাস, জেলা কৃষকলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা শওকত আলী, কার্পাসডাঙ্গার বিশিষ্ট ক্রীড়ামোদি ব্যাক্তিত্ব কওছার আলী, আহম্মেদ আলী মাষ্টার, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ. কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের বিশিষ্ট নেতা রবিউল হোসেন শুকলাল, লুৎফর, শামীম চৌধুরী, কার্পাসডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি সিজার, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, সাংবাদিক মেহেদী হাসান মিলন, মতিন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ