দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কামারপাড়ায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া ব্র্যাকস্কুল থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স