আলমডাঙ্গায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কোমরের হাড় ভেঙ্গে আহত
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কলেজ পাড়ার বাসিন্দা ৭১ এর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জামাল কমান্ডার পড়ে গিয়ে কমরের হাড় ভেঙ্গে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের পাচলিয়া গ্রামের মৃত নুরউদ্দিন মালিথার ছেলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দদিন কমান্ডার বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। গতকাল রাত ২টার দিকে বাথ রুমে যাবার সময় পড়ে গেলে তার কোমরের কয়েকটি হাড় ভেঙ্গে যায়। সকালে তাকে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। তার দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন সহকর্মি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, শেখ নুর মহাম্মদ জকু, আব্দুল কুদ্দুস, ওয়াজেদ আলী মাষ্টার, আব্দুল জব্বার, শওকত আলী জোয়ার্দার প্রমূখ। তার পরিবারের পক্ষ থেকে রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে।
কমেন্ট বক্স