শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুর সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ!

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৮ ইং
নেহালপুর সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ!
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার নেহালপুর সড়কের সরকারী দুটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জামাই মংলা নামের একজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরের দিকে নেহালপুর পশ্চিমপাড়ার ঈদগাহ সড়কে পাশে অবস্থিত দু’টি গাছ কাটার অভিযোগ উঠে। এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল। এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা সদরের নবগঠিত নেহালপুর ইউনিয়নের নেহালপুর পশ্চিমপাড়ার হাসেম আলীর জামাই মংলা বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে গতকাল শুক্রবার গাছ কাটতে যায়। এসময় কাঠ ব্যবসায়ী চুয়াডাঙ্গা সদরের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের চতুর খলিল ব্যাপারী কৌশলে মংলার কাছ হতে সরকারী রাস্তার ধারের একটি ভাটাম ও আরেকটি জীবনগাছ কিনে নেয়। এ সরকারী গাছের মুল্য ১৩/১৪ হাজার টাকা হলেও গাছ দুটি অর্ধেক দামে বিক্রি করে নিজ পকেটে ভরেন পাশের জমির মালিক জামাই মংলা। এদিকে সড়কের ধারের সরকারী দুটি গাছ বিক্রি করে নিজ পকেট ভারি করায় এলাকার সচেতনমহল হয়েছে হতবাক। তাই সচেতন মহলের দাবি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ